স্টাফ রিপোর্টার, ৯ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী এমপি মেট্রোরেলের টিকিট কেটে এ করে বাংলাদেশ সচিবালয় মেট্রো স্টেশন থেকে উত্তরা গমন করেন এবং মেট্রোরেলের দিয়াবাড়ি ডিপো পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি মেট্রোরেলের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় মেট্রোরেলের চলমান কার্যক্রম, যাত্রীসেবা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এমপি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
এদিকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর নতুন বাংলাদেশ গঠনের যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের পথনির্দেশনা শুরু হয়েছে বলে নেতারা উল্লেখ করেন। তারা বলেন, অফিস সময়ের নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নিজ কর্মস্থলে উপস্থিত থাকায় এর ইতিবাচক প্রভাব পড়ছে সরকারি বিভিন্ন দপ্তরে। তার দেখানো পথে মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীরাও কাজ শুরু করেছেন।





