স্টাফ রিপোর্টার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে বাংলাদেশ সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী সচিবালয়ের ষষ্ঠ তলায় যেতে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে ওঠেন।
কৃষি খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা
বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষি মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।





