স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ যদি সঠিকভাবে সরকার নির্বাচন করতে না পারে এবং যোগ্য প্রার্থীকে ভোট না দেয়, তাহলে দেশের উন্নতি সম্ভব নয়। তিনি বলেন, “ভুল সিদ্ধান্তের খেসারত পুরো জাতিকেই দিতে হয়।”
এক বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে জনগণের কোনো কাজের জন্য কাউকে টাকা দিতে হবে না এবং দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্ত্রাস ও দুর্ভিক্ষ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “হিন্দু ভাইদের বলব, নিজেদের দুর্বল ভাববেন না। ভয় পাবেন না। ভোট দিতে যাবেন, ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরবেন।” তিনি আরও বলেন, ভোটের দিন বা অন্য কোনো সময়ে সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটলে তা শক্ত হাতে দমন করা হবে।
তিনি জোর দিয়ে বলেন, “এই দেশ সবার। আমার যে অধিকার আছে, আপনারও সেই অধিকার আছে। তাই ভয় না পেয়ে নিজের অধিকার প্রয়োগ করতে হবে।”
বক্তব্যের শেষে তিনি বলেন, জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তার দল কাজ করে যাবে।





