স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে বেলারুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৃষি ও প্রযুক্তি সহযোগিতা জোরদারে আগ্রহ দুই দেশের

স্টাফ রিপোর্টার | ২৯ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূত মিখাইল কাসকো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ ঢাকায় জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কৃষি খাতে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বেলারুশের কৃষি খাতের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে বেলারুশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে কারিগরি সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন এবং ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন।

বৈঠকে পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।