চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিল সরকার বাংলাদেশ সরকার জনস্বার্থে আরও চারজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র…


চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিল সরকার

বাংলাদেশ সরকার জনস্বার্থে আরও চারজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

যেসব কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে তারা হলেন:

  • ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আতিকা ইসলাম
  • পুলিশ টেলিকমে সংযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম
  • শিল্প পুলিশে সংযুক্ত মোঃ মনির হোসেন
  • রেলওয়ে পুলিশে সংযুক্ত মোঃ মাহবুব আলম

সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তারা চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার আওতায় সরকার জনস্বার্থে ২৫ বছর পূর্ণ করা যেকোনো কর্মকর্তাকে যে কোনো সময় অবসরে পাঠাতে পারে।