রংপুরে ভোটকেন্দ্র নিরাপত্তায় র‍্যাব ১৩-এর সর্বোচ্চ প্রস্তুতি

অপোরেশনাল মনিটরিং থেকে ড্রোন টহল পর্যন্ত, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করছে র‍্যাব

স্টাফ রিপোর্টার, ১১ ফেব্রুয়ারি ২০২৬ নি,উজ চ্যানেল বিডি

রংপুর অঞ্চলের প্রতিটি ভোটকেন্দ্রকে নিরাপদ রাখার জন্য র‍্যাব ১৩ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এলিট ফোর্স হিসেবে তারা জীবন দিয়ে হলেও নাশকতা প্রতিরোধে বদ্ধপরিকর।

র‍্যাব ১৩-এর ডিজিটাল অপারেশনাল মনিটরিং সেন্টারের মাধ্যমে প্রতিটি টহল এবং মোবাইল ইউনিটের কার্যক্রম ডিজিটালি মনিটর করা হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দারা কেন্দ্রভিত্তিক দায়িত্বে নিযুক্ত।

বিগত চারদিন ধরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ যৌথ টহল পরিচালনা করেছে র‍্যাব। ড্রোন মোতায়ন এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে রংপুরের প্রত্যেক ভোটকেন্দ্রের পরিস্থিতি নজরে রাখা হচ্ছে।

বম ডিসপোজাল টিম সার্বক্ষণিক অন-ডিউটিতে রয়েছে এবং কোনো ধরনের থ্রেট মোকাবেলার জন্য প্রস্তুত।

র‍্যাব ১৩-এর পক্ষ থেকে ভোটারদের মেসেজ: নির্বিঘ্নে, আনন্দমনে ভোট দিতে আসুন। যেকোনো নাশকতার পরিকল্পনা থাকলে ভুলে যান, কারণ র‍্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব এবং বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।

সর্বশেষ, রংপুর অঞ্চলের প্রতিটি র‍্যাব সদস্য তাদের জীবন দিয়ে হলেও ভোটকেন্দ্রকে নিরাপদ রাখার দায়িত্বে বদ্ধপরিকর।