টাফ রিপোর্টার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি
মমিনুল হক বলেন, জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের মানুষ তাদের ব্যালট অধিকার ফিরে পাবে এমন আশা করেছিলেন। কিন্তু ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন মানুষের ভোটাধিকারের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে। সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের নাটক সাজানো হয়, সন্ধ্যার পর থেকে সূক্ষ ইঞ্জিনিয়ারিং করে টার্গেটকৃত ব্যক্তিদের জাতীয় সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, এ জন্য বাংলাদেশের জনগণের অর্থে লালিত প্রশাসন ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী নির্বাচন কমিশনের ফলাফল থেকে শিক্ষা নেওয়া উচিত। জনগণের ভোটাধিকার ফিরিয়ে না দিলে বাংলার মানুষ জোর করে তাদের অধিকার কেড়ে নেবে। তিনি সতর্ক করেছেন, যারা পুরনো ফ্যাসিবাদীদের সঙ্গে সখ্যতা করে রাজনীতিতে প্রবেশের সুযোগ তৈরি করবে, তাদেরকে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মমিনুল হক জানান, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সমর্থকদের উপর বিভিন্ন নিপীড়ন চালানো হচ্ছে। তাদের বোনদের ধর্ষণ ও শারীরিক লাঞ্চন, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, রক্ত দিয়ে অর্জিত জুলাই বিপ্লবের দেশ আর কখনও ফ্যাসিবাদকে ফেরাতে দেবে না।
তিনি দাবি করেছেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে এবং দেশকে July Speed থেকে বিচ্যুত করার ষড়যন্ত্র রোধ করতে হবে। মমিনুল হক বলেন, “জুলাই যোদ্ধা আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, আবার মাঠে নামবো, ইনশাআল্লাহ।”
শেষে তিনি দেশের সকলকে ঐক্যবদ্ধ ও সংহত হওয়ার আহ্বান জানিয়েছেন এবং দেশের মানুষের ভোট ও অধিকার রক্ষায় চলমান সংগ্রামকে মজবুত রাখার গুরুত্ব উল্লেখ করেছেন।





