পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের উদ্যোগ, সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নদী, খাল ও জলাশয় খনন কর্মসূচিও আলোচনায়

স্টাফ রিপোর্টার,১৯ ফেব্রুয়ারি ২০২৬ , নিউজ চ্যানেল বিডি

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আজ বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।

সভায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির সার্বিক পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।