স্টাফ রিপোর্টার, ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
প্রধানমন্ত্রী -কে নিয়ে আবেগঘন পোস্ট করেছেন তাঁর কন্যা ব্যারিস্টার । সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি বাবার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার কথা তুলে ধরেন।
জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় অনেকের মতো তাঁর মনেও বিশ্বাস ছিল যে, তাঁর বাবা সবকিছুতেই পারদর্শী। সময়ের সঙ্গে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তাঁর ভাষায়, বাবা শুধু একজন অভিভাবক নন, বরং জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
তিনি উল্লেখ করেন, তাঁর বাবা অত্যন্ত পরিশ্রমী ও নিষ্ঠাবান একজন মানুষ। যেকোনো পরিস্থিতিতে নির্ভর করার মতো একজন ব্যক্তি হিসেবে তিনি বাবাকে দেখেন। দেশের প্রতি গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

জাইমা রহমান আরও বলেন, তিনি আনন্দিত যে সমগ্র বাংলাদেশ তাঁর বাবার অনন্য গুণাবলি প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে। এসব গুণই তাঁকে দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।






