স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
পৃথকভাবে অনুষ্ঠিত এসব বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। বৈঠকগুলোতে কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখা এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।




