স্টাফ রিপোর্টার | ৫ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আজ রোববার ইসরাইলের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP জানিয়েছে, ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।
আইডিএফ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে উল্লেখ করে, অল্প কিছু সময় আগে ইরান থেকে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তা নজরে এসেছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসরাইলি সামরিক বাহিনী এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।





