আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পুলিশ সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ যুক্তরাজ্যের

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৫ এপ্রিল ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ-এর সঙ্গে , যুক্তরাজ্যের হাইকমিশনার বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা জালিয়াতি এবং ভুয়া দলিল যাচাই সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, পুলিশ সংস্কারে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আগ্রহ দেখান তিনি।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের আগ্রহকে স্বাগত জানান। তিনি পুলিশের সংস্কারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং এ ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।