ঘরের মাঠে রান তাড়ায় বাংলাদেশের নতুন ইতিহাস

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৩ রান তাড়া করে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয় টাইগারদের



স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঘরের মাঠে টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলর বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়ে টাইগাররা।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিংয়ে ২ ওভার হাতে রেখেই ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়ল স্বাগতিকরা। এর আগে ২০২৫ সালে একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭১ রানের লক্ষ্য তাড়া করে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান তুলে জিতেছিল বাংলাদেশ।

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশ-বিদেশ মিলিয়ে রান তাড়ায় বাংলাদেশের সর্বোচ্চ জয়ের রেকর্ড ২১৫ রান। ২০১৮ সালে কলম্বোয় শ্রীলংকার দেওয়া ২১৪ রানের লক্ষ্য তাড়া করে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নিয়েছিল টাইগাররা।