স্টাফ রিপোর্টার | ০৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রবেশ করলে তাদের ওপর হামলা চালানো হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ জলপথ দিয়ে জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেওয়ার পর সোমবার এ হুঁশিয়ারি দেয় ইরানের সামরিক বাহিনী।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেন,
‘যে কোনো বিদেশি সশস্ত্র বাহিনী—বিশেষ করে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসে বা এতে প্রবেশ করার চেষ্টা করে, তবে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে ও হামলা চালানো হবে।’
তিনি বলেন, পারস্য উপসাগর ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিরাপত্তা ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন,
‘যে কোনো পরিস্থিতিতে, যে কোনো নিরাপদ যাতায়াত অবশ্যই আমাদের বাহিনীর সঙ্গে সমন্বয় করে করতে হবে।’





