মেয়েদের শিক্ষার প্রসার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয় — প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন কুঁড়ি রানার্সআপ টিম ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, ১১ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বগুড়ায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া -এর টিমের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সচেতনামূলক মতবিনিময় করেছেন ।

সোমবার (১১ মে ২০২৬) অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। বর্তমান প্রজন্মকে আধুনিক, নৈতিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে। মেয়েদের শিক্ষার প্রসার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষাবান্ধব ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।”

এসময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।