প্রিয় মাশরাফিকে ভুল স্বীকারের আহ্বান রাশেদ খাঁনের

“ভুল স্বীকার করে ক্ষমা চান, মৃত্যুর পর লাশ কাঁধে নিয়ে নড়াইলে দাফন দেব”

স্টাফ রিপোর্টার, ১৪ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য -কে উদ্দেশ করে আবেগঘন এক বার্তা দিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা । সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্যে তিনি মাশরাফিকে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান এবং ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে বলেন।

রাশেদ খাঁন লেখেন, একসময় দেশের মানুষের কাছে মাশরাফি ছিলেন অনুপ্রেরণার প্রতীক। ইনজুরি নিয়েও দেশের জন্য খেলে যাওয়ায় সাধারণ মানুষ নিজেদের সঙ্গে তাকে একাত্ম ভাবতেন। তবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর মাশরাফি ও সাকিব আল হাসানের নৈতিক অবস্থান নিয়ে হতাশা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, মাশরাফি এলাকার উন্নয়নের জন্য সংসদ সদস্য হয়েছেন বলে অনেকে বিশ্বাস করলেও দেশের বিভিন্ন ঘটনায় তিনি প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি। বিশেষ করে সহিংসতা ও হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকার অভিযোগও তোলেন রাশেদ খাঁন।

তিনি আরও বলেন, নড়াইলে মাশরাফির বাড়িতে হামলার ঘটনা যেমন কষ্ট দিয়েছে, তেমনি দেশের বহু মানুষের মনও ভেঙেছে তার রাজনৈতিক অবস্থান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাশরাফির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষদিকে রাশেদ খাঁন বলেন, “আপনি ভুল স্বীকার করে ক্ষমা চান। জনগণের সঙ্গে থেকে মরতে চান বলুন। আপনার মৃত্যুর পর আপনার লাশ আমরা কাঁধে করে নড়াইল নিয়ে গিয়ে দাফন দেব।”

এ বিষয়ে -এর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।