স্টাফ রিপোর্টার, ১৬ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
১৬ মে, শনিবার সকাল ১০:০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পল্লবী থানা কর্তৃক ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে “ওপেন হাউজ ডে” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এলাকাভিত্তিক বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, নিরাপত্তা পরিস্থিতি এবং জনসাধারণের প্রত্যাশা নিয়ে মতবিনিময় করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, জবাবদিহিতা এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের “ওপেন হাউজ ডে” কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধি, সমস্যা সমাধানে সরাসরি সংলাপ এবং কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আয়োজকরা মত প্রকাশ করেন।





