আলেমদের ওপর অত্যাচার-জুলুম হতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

কোরবানির চামড়া সংরক্ষণে আলেমদের সক্রিয় ভূমিকার আহ্বান

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১৭ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছেন, কিন্তু আলেম-ওলামাদের ওপর কোনো অবিচার, অত্যাচার বা জুলুম হতে দেওয়া হবে না।

রোববার (১৭ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে মিলনায়তনে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, মাদ্রাসাগুলো যেন বঞ্চিত না হয় এবং তাদের প্রতি কোনো অবিচার না করা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকার এ বিষয়ে সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ওলামায়ে কেরামের কারণেই ইসলাম টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ইসলামের প্রচার ও মাদ্রাসা পরিচালনায় আল্লাহই সহায়তা করবেন উল্লেখ করে তিনি বলেন, দেশের আলেম সমাজ একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারলে অনেক কিছুই সম্ভব।

কোরবানির চামড়া সংরক্ষণে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, অতীতে ন্যায্যমূল্য না পেয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলার মতো ঘটনা ঘটেছে, যা আর যেন না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি চামড়ার গুণগত মান বজায় রেখে সঠিকভাবে সংরক্ষণের আহ্বান জানান।

চামড়া সিন্ডিকেট ও দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।

আলেমদের সমাজের ধারক ও বাহক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৯ সালের গণভোটে -এর সাংগঠনিক কাঠামো না থাকলেও পীর-মাশায়েখ, কওমি আলেম ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ রাষ্ট্রপতি -এর পক্ষে কাজ করেছিলেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর কোনো সরকার প্রধান ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার কথা ভাবেননি, তবে এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে দেশের সব মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিরা এই ভাতা পাবেন বলেও জানান তিনি।

-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন । এছাড়া বক্তব্য দেন , , , এবং ।

বক্তারা কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষক, মসজিদের খতিব, ইমাম ও ওলামা-মাশায়েখরা অংশগ্রহণ করেন।