বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত

দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর-এর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। গতকাল সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সহযোগিতা জোরদার এবং গঠনমূলক সম্পৃক্ততার মধ্য দিয়ে দু’দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।