ঈদুল আজহায় কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু

সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে খোলা হয়েছে বিশেষ হেল্পলাইন

স্টাফ রিপোর্টার | ২৪ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় কন্ট্রোল রুম চালু করেছে।

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রমে যেকোনো ধরনের সমস্যা বা অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে।

কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বর: ০১৬১৭৩৩৮০৬৭।
মোবাইল: ০১৬১৭৩৩৮০৬৭।