স্টাফ রিপোর্টার | ২৭ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঈদুল আজহার দিন তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশ নেবেন।
ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যাবেন। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন ও ফাতেহা পাঠ করবেন।
পরে শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবনে যাবেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।
এদিকে দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ বা প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





