স্টাফ রিপোর্টার, ২৮ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।
আজ ঢাকায় প্রধানমন্ত্রীর গুলশান বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান— ‘সবার আগে বাংলাদেশ’। আমরা বিশ্বাস করি, ‘আমরা করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপনের সুযোগ পেয়েছে। দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রী -এর কবর জিয়ারত করেন।
পরে তাঁরা বনানী কবরস্থানে মরহুম এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত করেন। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বিডিআর (বর্তমানে বিজিবি)-এর বীর সামরিক কর্মকর্তা ও অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের কবর জিয়ারত এবং রূহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী , স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও (বিসিবি)-এর অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।





