মোটরসাইকেল চালকদের জন্য বাগেরহাট পুলিশ সুপারের জরুরি নির্দেশনা

সড়ক নিরাপত্তা জোরদারে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার, ১ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাট জেলার সকল মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন বাগেরহাটের পুলিশ সুপার।

জারি করা নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও আরোহীদের অবশ্যই সঠিক নিয়মে হেলমেট পরিধান করতে হবে। একই সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় চালকের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেলের ফিটনেস যথাযথ অবস্থায় রাখতে হবে। এর মধ্যে রিয়ার ভিউ মিরর (লুকিং গ্লাস) সংযোজন, অতিরিক্ত ও উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ সুপার জানান, এসব নির্দেশনা প্রতিপালনের বিষয়ে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। তাই সকল মোটরসাইকেল চালককে আইন মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নির্দেশক্রমে, পুলিশ সুপার, বাগেরহাট।