শ্রীরামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল)

স্টাফ রিপোর্টার, ৩ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের আওতাধীন রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে বুধবার (৩ জুন ২০২৬) এক গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন (বকুল)।

এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার ব্যবসায়িক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।