অন্তর্বর্তী সরকারের ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল

অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের…

Posted by:

on

অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবে বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি আগামী মঙ্গলবার (৫ আগস্ট) মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠানে যোগ দেবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহ উদ্দিন আহমদ।

তিনি আরও জানান, বিষয়টি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের মাধ্যমে জানানো হচ্ছে।

এর আগে সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসন অফিসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।