স্টাফ রিপোর্টার | ১০ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘মাসব্যাপী বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর উদ্যোগে কার্জন হল-স্থ উদ্ভিদবিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন করেন জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় গাছ লাগানোর কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বিজ্ঞান মেলার মাধ্যমে তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহী করে তোলার প্রচেষ্টা চালানো হবে।
আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশ রক্ষা ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞান মেলায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী কাজ প্রদর্শনের সুযোগ পাবে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জেডআরএফের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিজ্ঞান মেলার কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত চলবে।





