✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ঐতিহাসিক খাল পুনরুদ্ধারে উদ্যোগ, উপকৃত হবে প্রায় ৪০ হাজার মানুষ

স্টাফ রিপোর্টার | ১৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

কক্সবাজার: প্রধানমন্ত্রী তারেক রহমানা করেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে তারা হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং স্বাগত স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলমসহ স্থানীয় সংসদ সদস্যরা।

উল্লেখ্য, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক পাতলী খালটি ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান নিজ হাতে কোদাল চালিয়ে খননের সূচনা করেছিলেন। সে সময় তিনি খালের পাড়ে একটি খেজুর গাছও রোপণ করেন, যা এখনও এলাকার ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীরা জানিয়েছেন, খালটির পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা, কৃষিকাজ ও পরিবেশগত ভারসাম্য উন্নত হবে বলে আশা করা হচ্ছে।