৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় দেশবাসী, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী-পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি।
আসসালামু আলাইকুম।
আজ ৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থান দিবস। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এক বছর আগে এ দিনে জুলাই গণ-অভ্যুত্থান পূর্ণতা পায়, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ।
গত বছরের জুনে আদালতের একটি রায়ে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হলে দেশের তরুণ শিক্ষার্থী সমাজ বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের এই ক্ষোভ দাবানলে পরিণত হয় স্বৈরাচারের তুচ্ছতাচ্ছিল্যে, দমন-পীড়নে, নির্বিচারে গুলিবর্ষণ, নির্মম হত্যাযজ্ঞের কারণে।
স্বৈরাচারী শাসকের নির্দেশে পরিচালিত হত্যাযজ্ঞের সামনে নির্ভিকচিত্তে দাঁড়িয়েছিল এদেশের ছাত্র-শ্রমিক-জনতা। তাঁদের সম্মুখভাগে ছিলেন আমাদের অদম্য নারীরা। দেশকে স্বৈরাচারমুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছেন তাঁরা।
আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন জাতির পক্ষ থেকে আমি তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
গত এক বছরে সংকট ও সম্ভাবনা
আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে এসেছি। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা, আগুনে আহত ও নিহতদের ঘটনা আমাদের শোকাহত করেছে। দেশি-বিদেশি চিকিৎসক, নার্স ও রক্তদাতাদের ধন্যবাদ জানাই।
অর্থনীতি পুনর্গঠন
- যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সফল সমাপ্তি
- এক বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ানো
- অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি
- বিদেশি বিনিয়োগ বৃদ্ধি
- হংকংভিত্তিক হানডার ২৫ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি
- প্রবাসী আয় রেকর্ড পরিমাণে বৃদ্ধি
- রপ্তানি আয় ৯% প্রবৃদ্ধি
- টাকা শক্তিশালী হওয়া ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
জুলাই ঘোষণাপত্র ও সনদ
সংস্কার, বিচার ও নির্বাচনের লক্ষ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রণয়ন। এতে সব দলের ঐকমত্য ও প্রফেসর আলী রীয়াজের নেতৃত্বে সংস্কারের রূপরেখা চূড়ান্ত।
বিচার ও আইনি সংস্কার
- জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার শুরু
- পুলিশ সংস্কার কমিশনের ১৬টি কাজ সম্পন্ন
- ফৌজদারি কার্যবিধি সংশোধন, গ্রেপ্তার-আটক প্রক্রিয়ায় স্বচ্ছতা
- থানায় অনলাইন জিডি চালু
- বেআইনি সমাবেশ দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ
নির্বাচন আয়োজন
- ফেব্রুয়ারি ২০২৬-এ জাতীয় নির্বাচন
- প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি
- নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা
- নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করা
- নির্বাচন সংক্রান্ত জনমত ও পরামর্শের জন্য অ্যাপ চালু
শিক্ষা সংস্কার
- প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন ১০ম গ্রেডে উন্নীত
- ৬,৫০০ নতুন প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া
- স্কুলে ইন্টারনেট, মাল্টিমিডিয়া, ই-লার্নিং চালু
- নারী শিক্ষার্থীর উপযোগী অবকাঠামো উন্নয়ন
- পার্বত্য অঞ্চলে সোলার ও স্টারলিংক ইন্টারনেট
জুলাই শহীদ ও আহতদের সহায়তা
- ৭৭৫টি শহীদ পরিবারকে প্রায় ১০০ কোটি টাকার সঞ্চয়পত্র ও ভাতা
- ১৩,৮০০ আহতকে ১৫৩ কোটি টাকা সহায়তা
- গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসা প্রদান
গণমাধ্যম স্বাধীনতা ও সাইবার অধিকার
- ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল
- সাংবাদিকদের মামলা প্রত্যাহার
- ইন্টারনেটকে মৌলিক অধিকার ঘোষণা
- আন্তর্জাতিক ব্যান্ডউইডথ ৪.০০ টেরাবাইট/সেকেন্ডে উন্নীত
সমুদ্র অর্থনীতি ও অবকাঠামো
- বঙ্গোপসাগরকে অর্থনীতির কেন্দ্রবিন্দুতে আনা
- চট্টগ্রাম বন্দর উন্নয়ন
- উপকূলীয় অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা
- গভীর সমুদ্রে মাছ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা
প্রবাসী কল্যাণ
- ভিসা জটিলতা সমাধান
- জাপানে ১ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা
- ইতালি, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া প্রভৃতি দেশে কর্মসংস্থান সুযোগ
শেষ আহ্বান
জুলাই অভ্যুত্থান তরুণদের আত্মত্যাগের ফসল। ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট দেবেন, কেউ বাদ যাবে না। “নতুন বাংলাদেশ” গড়ার পথে এই নির্বাচন হবে প্রথম বড় পরীক্ষা।
মহান আল্লাহ আমাদের সহায় হোন। আল্লাহ হাফেজ।





