স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দালিয়ান, চীন: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। এ সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ বুধবার (২৪ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি।
চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে তিনি দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।





