স্টাফ রিপোর্টার | ১৩ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
আগামী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্তের মধ্য দিয়ে দলটির প্রার্থী নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলো।





