একনেক সভায় ১১ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শেরে বাংলা নগরে একনেকের সভা

স্টাফ রিপোর্টার | ১৯ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় মোট ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।