বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্বের ৮১তম প্রান্তে

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্বের ৮১তম প্রান্তে আজ ১৫ আগস্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার…

Posted by:

on

বেগম খালেদা জিয়া: আপসহীন নেতৃত্বের ৮১তম প্রান্তে

আজ ১৫ আগস্ট। বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। আজ তিনি পা রাখছেন ৮১ বছরে। জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত ও আপসহীন এই নেত্রীর জন্মদিন এসেছে এমন এক সময়ে, যখন পতিত শেখ হাসিনা সরকারের রাজনৈতিক রোষানলে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কারাবন্দি জীবন কাটানোর পর তিনি ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে মুক্তি পেয়েছেন।

শৈশব শিক্ষাজীবন

১৯৪৫ সালের ১৫ আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়ির ,জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। পরিবারের ভালোবাসায় নাম রাখা হয় ‘শান্তি’। পরে মেঝ বোন স্নেহভরে নাম দেন ‘পুতুল’। দিনাজপুর সরকারি স্কুল থেকে ১৯৬০ সালে ম্যাট্রিক পাশ করার পর সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা শুরু করেন। কলেজে পড়াকালীন  সেনাবাহিনীর  ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন।

১৯৭১: মুক্তিযুদ্ধের দিনগুলো

স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তখন বেগম জিয়া দুই সন্তানকে নিয়ে আত্মগোপনে ছিলেন। ২ জুলাই পাকিস্তানি সেনারা তাদের বন্দি করে। ১৬ ডিসেম্বর মুক্তি পান তিনি।

রাজনীতিতে আগমন

১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের নেতাকর্মীদের আহ্বানে রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়ে নেতৃত্বের আসনে আসীন হন তিনি।

প্রধানমন্ত্রী আন্দোলনের নেত্রী

১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। মোট তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্তত ১১ বার কারাবন্দি হয়েও স্বৈরাচার ও রাজনৈতিক প্রতিহিংসার মুখে আপসহীন থেকে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

ওয়ান ইলেভেন পরবর্তী সময়

২০০৭ সালের সেনা-সমর্থিত ওয়ান ইলেভেন সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিবার চরম নিপীড়নের শিকার হয়। ২০১৮ সালে বিতর্কিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। দীর্ঘ অসুস্থতা ও কারাবাসের পর ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান, তবে বিদেশে চিকিৎসার অনুমতি পাননি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পূর্ণ মুক্তি লাভ করেন।

জন্মদিনের কর্মসূচি

এবারও তার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠান নেই। বিএনপির উদ্যোগে দেশব্যাপী মসজিদ ও দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় দোয়া মাহফিলে সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।