স্টাফ রিপোর্টার | ১৮ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।
তিনি আরও জানান, বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।





