রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ছবি :সংগৃহীত

Posted by:

on

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার, ২০ আগস্ট ২০২৫ দুপুর ২টা ৩৭ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। তবে রাস্তায় তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ বিষয়ে তদন্ত করবেন বলে জানিয়েছেন।উল্লেখ্য, এর আগেও এই বস্তিতে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে অসংখ্য ঘরবাড়ি পুড়ে গিয়েছিল।