গুম কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবি

বাংলাদেশে গুমের ঘটনা এবং এ বিষয়ে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি বহু বছর ধরে উত্থাপিত। মানবাধিকার সংগঠন, বিরোধী দল এবং…

Posted by:

on

বাংলাদেশে গুমের ঘটনা এবং এ বিষয়ে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি বহু বছর ধরে উত্থাপিত। মানবাধিকার সংগঠন, বিরোধী দল এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো সবসময় প্রকাশ্য ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কমিশনকে জনসমক্ষে আনতে ব্যর্থ হওয়ায় তাদের জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। এই দাবির মূল বিষয়গুলো হলো:

জবাবদিহিতা: সরকার জনগণের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে; সেক্ষেত্রে তারা কমিশনের কার্যক্রম নিয়ে প্রকাশ্য পদক্ষেপ নেওয়া উচিত।

স্বচ্ছতা: কমিশনের কাজের ধারা, সদস্যদের পরিচয় ও তদন্তের ফলাফল জনসম্মুখে প্রকাশ করা জরুরি।

গণদাবি: গুমের শিকার পরিবারগুলো তাদের প্রিয়জনের বিষয়ে সত্য জানতে চায়। কমিশনের কার্যক্রম প্রকাশিত হলে জনগণের মধ্যে আস্থা তৈরি হবে এবং পরিবারগুলো শান্তি ও স্বস্তি পাবে।

গুম হওয়া পরিবারের কান্না আজও মনে করিয়ে দেয়— কিভাবে হাসিনা এদেশে বিএনপি ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চালিয়েছিল।
আজ সবাই প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু ঘুম হওয়া পরিবারগুলোর কান্না এখনো থামেনি।

জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমাদের আজকের প্রতিজ্ঞা—
প্রত্যেকটি গুম-খুনের বিচার করতে হবে।

“মায়ের ডাক” কর্তৃক আয়োজিত
গুম হওয়া পরিবারগুলোকে নিয়ে

আজ ২২.০৮.২০২৫ইং, ঢাকা জাতীয় সংসদ ভবনের সামনে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, আমরা বিএনপি পরিবার-এর সম্মানিত উপদেষ্টা এবং নরসিংদী জেলা বিএনপি’র সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন বকুল,

মায়ের ডাক সংগঠনটির নেতৃবৃন্দ সহ ভিডিও প্রদর্শনীয় অন্যান্য সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।