কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে এবার মন্ত্রণালয়ের কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের…

Posted by:

on

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করে শিক্ষক সমিতি। চাপ দিয়ে উপাচার্যের অপসারণ করা হলে মেনে নেবেন না বলে জানান শিক্ষকেরা। গতকাল দুপুরে ইউজিসির গঠন করা কমিটির তিন সদস্যের দলও কুয়েটে আসে। তারা বিভিন্ন পক্ষের সঙ্গে আলাদা আলাদা কথা বলে।

এদিকে গতকাল দুপুরে সিন্ডিকেট সভা বসে। ১৪ এপ্রিল সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিন্ডিকেটে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এ ছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল থেকে ছাত্রদের ছয়টি ও ছাত্রীদের একটি হল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। সভায় আগামী ৪ মে থেকে ক্লাস শুরু করার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়।