বিএনপির সঙ্গে বৈঠকে করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার পাকিস্তান হাইকমিশনে…

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার পাকিস্তান হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি প্রতিনিধি দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠক শেষে বিএনপি নেতারা নৈশভোজেও অংশ নেন।

উল্লেখ্য, ইসহাক দার তার এই সফরে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন।