রায়পুরার এক ইঞ্চি মাটিও কাউকে নিতে দেওয়া হবে না: বিএনপি কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন বকুল

নরসিংদীর রায়পুরা উপজেলার ছয়টি ইউনিয়ন অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে…

নরসিংদীর রায়পুরা উপজেলার ছয়টি ইউনিয়ন অন্যত্র স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার উত্তর বাখরনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জানানো হয়, মরজাল, উত্তর বাখরনগর, ডৌকারচর, রাধানগর, মুছাপুর ও মহেশপুর ইউনিয়নকে পাশ্ববর্তী আসনে স্থানান্তরের প্রস্তাব করা হয়েছে। গত ২৬ আগস্ট ঢাকায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে এ প্রস্তাব ওঠে। এ খবরে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এলাকাবাসী হুঁশিয়ারি দেন, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক, রেল ও নৌপথ অবরোধ করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি নেতাকর্মী ও স্থানীয় জ

গণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—
“রায়পুরার ছয়টি ইউনিয়ন তো দূরের কথা, এক ইঞ্চি মাটিও আমরা কাউকে নিতে দেব না। জনগণকে সঙ্গে নিয়েই এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ উত্তর বাখরনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নেন।