প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ড. ইউনূস ফোনে চিকিৎসকদের সঙ্গে কথা বলে নুরুল হকের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
গণঅধিকার পরিষদ জানিয়েছে, শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও তার জ্ঞান ফিরেছে। তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ৪৮ ঘণ্টা না পার হলে তাকে পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
#প্রধান উপদেষ্টা, #Muhammad Yunus, #নুরুল হক নুর, #Nurul_Haque-Nur, #গণঅধিকার ঙপরিষদ,# Gono Odhikar Parishad, #ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, #DMCH, #জাতীয় পার্টি, #Jatiya Party, #রাজনৈতিক সংঘর্ষ, #Political Violence, #আহত, #Treatment, #Medical Board, #Bangladesh #Politics





