গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেলে গেলেন মির্জা ফখরুল

গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর (ভিপি নুর) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে…

গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর (ভিপি নুর) সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে নুরুল হক নুরের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ইসলামি ব্যাংক হাসপাতালে দুষ্কৃতকারীদের হামলায় আহত জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন।