রাস্তায় যানজট ও জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বৃক্ষরোপণ, নর্দমা পরিষ্কার এবং মশক নিধন কর্মসূচি গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় আজ তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল ইসলাম চঞ্চল।
এ ছাড়া উত্তর বেগুনবাড়ী সোসাইটির সভাপতি আব্দুল শহিদ এবং এলাকার বাড়িওয়ালা মহিউদ্দিন, এমদাদুল হক, মুজাম্মেল হক সুমন, আব্দুস সাত্তার, মো. বকুল মিয়া, আব্দুল মমিন, মো. মোহসিন, ফরিদ উদ্দিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সাইফুল আলম নীরব তার বক্তব্যে বলেন,
“গত ১৭ বছর স্বৈরাচাররা দেশটাকে লুটেপুটে খেয়েছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। স্বৈরাচারের পতনের পর মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এখন সময় এসেছে মানুষের পাশে থেকে সরাসরি সেবা করার। তাই সবাইকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে স্বৈরাচার প্রতিহত করতে হবে।”





