“বাংলাদেশের আসন্ন নির্বাচন ও পিআর পদ্ধতি: স্বাধীনতা-সার্বভৌমত্বে ঝুঁকির আশঙ্কা”

মো:মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি নিউজ চ্যানেল বিডি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে…

মো:মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (Proportional Representation) পদ্ধতি নিয়ে দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে, আবার বেশ কয়েকটি দল প্রকাশ্যে এর বিরোধিতা করছে। এই সংকট নিরসনে কাজ করছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস। তিনি ইতোমধ্যে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করেছেন এবং শিগগিরই অন্যান্য দলের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। কারণ, এই ব্যবস্থায় প্রায়শই দুর্বল জোট সরকার গঠিত হয়, যা জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নিতে ব্যর্থ হতে পারে। বিশেষ করে প্রতিবেশী দেশের অতীতের বিতর্কিত ও প্রশ্নবোধক ভূমিকার কথা উল্লেখ করে তারা আশঙ্কা প্রকাশ করছেন যে, দুর্বল সরকার হলে বহির্বিশ্ব তা কৌশলগতভাবে কাজে লাগাতে পারে।

তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতি কার্যকর করা হলে তা জাতীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হবে। তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই পদ্ধতিকে অবশ্যই এড়িয়ে চলা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন।