ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আজ ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হচ্ছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি চলছে।
মামলাটি আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে। এর আগে গত সোমবার হাইকোর্ট এক আদেশে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে একই দিনে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেন।
নির্ধারিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





