ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ

৩ সেপ্টেম্বর ২০২৫, ঢাকাবিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার…

৩ সেপ্টেম্বর ২০২৫, ঢাকা
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ড. এ জেড এম জাহিদ হোসেন।

আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সহযোগিতা প্রসঙ্গ উঠে আসে বলে দলীয় সূত্রে জানা গেছে।