ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৫ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন করেছে এবং শেষ পর্যন্ত তাদের পতন ঘটেছে। এখন অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকার যে প্রস্তাবনা দিয়েছে, বিএনপি সেই প্রস্তাবনার কথা অনেক আগেই বলেছিল।”
তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে অনেক দলের মতভিন্নতা থাকতে পারে, তবে জনগণের ভোটাধিকার ও নিরাপত্তার প্রশ্নে আমাদের কারও সঙ্গে মতপার্থক্য নেই।”
দেশে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।





