বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন—
“নিবন্ধন প্রক্রিয়া ইতিবাচক দিকে এগোচ্ছে। জুলাই মাসের পর যেকোনো সময় সুখবর আসতে পারে।”
তিনি আরও বলেন, তাদের দাবি অনুযায়ী নিবন্ধন প্রতীক হতে হবে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ বা ‘লাল শাপলা’। যদি এগুলোর কোনোটি না দেওয়া হয়, তবে এনসিপি আইনি ও রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে যাবে।
দলীয় সদস্য জহিরুল ইসলাম মুসা আশাবাদ ব্যক্ত করে বলেন,
“নির্বাচন কমিশন আমাদের আবেদন নিয়ে ইতিবাচক অবস্থানে আছে। আমরা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছি।”





