তারেক রহমানের নির্দেশনায় শহীদ ও আহত পরিবারের পাশে বিএনপি পরিবার

তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইংস্থান: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, গুলশান, ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান…

ছবি :মিডিয়া সেল

তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং
স্থান: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, গুলশান, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায়, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার, আওয়ামী স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, আহত ও গুম হওয়া নেতাকর্মীদের পরিবার এবং ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগে আক্রান্ত পরিবারগুলোর মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার।

সেবামূলক এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।

এ ছাড়াও আমরা বিএনপি পরিবার-এর আরও অনেকে উপস্থিত ছিলেন।