নিউইয়র্কে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার নিন্দা জানালো গণঅধিকার পরিষদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সদস্য সচিব…

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে আওয়ামী লীগের সন্ত্রাসী নেতাকর্মীদের দ্বারা হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন,
“অন্তর্বর্তী সরকারের সফরসঙ্গীদের ওপর সংগঠিত এই হামলার চেষ্টা ও হেনস্তা কেবল গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি সতর্কবার্তা। আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে। গণহত্যায় জড়িত থাকার কারণে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই হামলা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে অস্থিরতা সৃষ্টি করছে।”

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আরও বলা হয়েছে,
“আমরা এই ন্যাক্কারজনক ঘটনার জন্য বাংলাদেশ সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করি, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দিতে হবে।”

উল্লেখ্য, এর আগে গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীতে থাকা আওয়ামী দুর্বৃত্তরা হামলা চালায়। এর কয়েকদিন পর যুক্তরাষ্ট্রেও উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা করা হয়। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; একটির সঙ্গে আরেকটির সুস্পষ্ট যোগসূত্র রয়েছে। এখনো এসব ঘটনার কোনো বিচার হয়নি, ফলে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা রয়ে গেছে।

গণঅধিকার পরিষদ জোর দিয়ে বলছে—এই ধরনের ঘটনায় সরকারকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।