দ্রুতই উন্মুক্ত হচ্ছে ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন

লাখো ডোমেইন হোস্ট হওয়ার কথা থাকলেও বাস্তবে মাত্র ৪৫ হাজার; আওয়ামী ম্যানেজমেন্টের ব্যর্থতার অভিযোগ

ছবি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক ওয়াল থেকে নেওয়া

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, খুব শিগগিরই ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইন উন্মুক্ত করে দেওয়া হবে।

রোববার এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, লাখ লাখ ডোমেইন হোস্ট হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড সাইটের সংখ্যা মাত্র প্রায় ৪৫ হাজার। এর মধ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ডট গভ, ডট বাংলা ও ডট বিডি ডোমেইন মিলিয়ে প্রায় ৩৭ হাজার। অর্থাৎ সাধারণ পর্যায়ে ‘ডট বাংলা’ ও ‘ডট বিডি’ ডোমেইনের সাফল্য কার্যত শূন্যের কাছাকাছি।

ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করে বলেন, আওয়ামী ম্যানেজমেন্টের ব্যর্থতার কারণেই এ উদ্যোগ ব্যাহত হয়েছে। এমনকি “বিদেশ ভ্রমণ হবে না”–এর মতো হাস্যকর যুক্তি দেখিয়ে কাজ আটকে রাখা হয়েছিল।

এরই মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়াও নিজের ফেসবুক পোস্টে একই তথ্য তুলে ধরেছেন।