ঢাকা, শুক্রবার সকাল:
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ভোর থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে এখনো মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ।
হঠাৎ এমন আবহাওয়ায় বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ। জীবন ও জীবিকার প্রয়োজনে বৃষ্টি উপেক্ষা করেই কাজে বের হতে হয়েছে তাদের। রিকশাচালক হারেছ আলী বলেন, “আজ শুক্রবার, তার মধ্যে আবার বৃষ্টি। এমন বৃষ্টিতে মানুষ কম বের হয়। ভোর থেকে এখন পর্যন্ত একটাও যাত্রী পাইনি।”
কাচামাল বিক্রতো মায়নুল একই অভিজ্ঞতা। তিনি জানান, “আজ মাসের প্রথম শুক্রবার, সাধারণত এদিন ক্রেতা একটু বেশি থাকে। কিন্তু বৃষ্টির কারণে আজ বেচাকেনা খুবই কম।”
এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে
যেটা চলমান রয়েছে…..
আবহাওয়ার পূর্বাভাস
- শনিবার (০৪ অক্টোবর):
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। - রোববার (০৫ অক্টোবর):
রংপুরের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। - সোমবার (০৬ অক্টোবর):
দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।





